বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

বিপজ্জনক ১০ অ্যাপ সরিয়ে নিলো গুগল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৬৯ বার

কমবেশি সবাই সারা দিন অসংখ্যবার গুগল ব্যবহার করেন। যখন যা কিছু জানতে ইচ্ছা হয় কয়েকটি ক্লিকেই গুগল থেকে জেনে নিতে পারছেন। গুগলের প্লে স্টোর থেকে যখন খুশি অ্যাপ ডাউনলোড করে নিতে পারছেন।
তবে আসল অ্যাপের রূপে ঘাপটি মেরে থাকে অনেক নকল ও বিপজ্জনক অ্যাপ। যা ব্যবহারকারীদের ফোনের তথ্য চুরি করে। এসব তথ্য ডার্ক ওয়েবে বিক্রি করে আবার কখনো সরাসরি ব্যবহারকারীকে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এবার আরও ১০ অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে নিলো গুগল।
গাইডলাইন অমান্য করেছে। এমন অভিযোগেই জনপ্রিয় ১০টি অ্যাপকে প্লে স্টোর থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে গুগল।গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০টি অ্যাপের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ তোলে গুগল। প্লে স্টোরের পরিষেবার জন্য এই ডেভেলপাররা গুগলকে কোনোরকম অর্থ দেয়নি। বকেয়া মেটানোর জন্য তাদের অতিরিক্ত সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশেও পর কোনো সাড়া দেয়নি অ্যাপগুলো। আর সেকারণেই এবার নাকি চরম সিদ্ধান্ত নিতে চলেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন সংস্থা।
গুগল একটি পোস্ট করে জানিয়েছে, ‘বর্তমানে গুগল প্লে স্টোরের সঙ্গে যুক্ত দুই লাখেরও বেশি ভারতীয় ডেভেলপার। তারা প্রত্যেকেই আমাদের পলিসি মেনে চলে। আমরা যে একটি নিরাপদ প্ল্যাটফর্ম, সেই সত্যতা বজায় রাখতেই এই পলিসি মেনে চলতে বলা হয়। কিন্তু অতিরিক্ত সময় দেওয়ার পরও ১০টি কোম্পানি প্লে স্টোরকে কোনো বকেয়া অর্থ দেয়নি। যদিও অন্য অ্যাপ স্টোরের পেমেন্ট পলিসি মেনেই কাজ করেছে তারা।’
এরপরই গুগল জানায়, এই ডেভেলেপারদের তিন বছরেরও বেশি সময় দেওয়া হয়েছে যাতে তারা গাইডলাইন মেনে চলে। তা সত্ত্বেও নিয়ম মানেনি তারা। সেই কারণেই এ ধরনের সিদ্ধান্তের পথে এগোতে হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories