রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় মাথায়-বুকে গুলি করে বাংলাদেশিকে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৯ বার

দক্ষিণ আফ্রিকার ফ্রী ইস্ট্র প্রভিন্সের কোয়া কোয়ার কেস্টেল শহরে মাথায় এবং বুকে গুলি করে এক প্রবাসী বাংলাদেশিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে তারা। তার নাম শামসুল ইসলাম।
সোমবার সন্ধ্যায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের বোনের স্বামী কিরন জানিয়েছেন, চার থেকে পাঁচজনের একটি সন্ত্রাসী গ্রুপ দোকানে এসে মাথায় এবং বুক বরাবর প্রায় ৫ রাউন্ড গুলি করে। তারা আলমের মৃত্যু নিশ্চিত করেই স্থান ত্যাগ করে।
এই হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়ীক দ্বন্দ্ব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিহত শামসুল আলমের দেশের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মির আলিপুরে। বাংলাদেশে তার স্ত্রী এবং এক মেয়ে ও এক ছেলে রয়েছে।
প্রশাসনিক প্রক্রিয়া শেষে আলমের লাশ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories