রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

দেশের উন্নয়ন চিত্র তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের আহবান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৫ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারের নেতৃত্বে দেশের যে বিভিন্ন উন্নয়ন হচ্ছে সেইসব চিত্র তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
মঙ্গলবার মন্ত্রণালয়ের নিজ দপ্তরে ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত গাজীপুর জেলার সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।
মন্ত্রী বলেন, দেশের পরিবেশ সুরক্ষায় গাজীপুরকে প্রাধান্য দিয়ে প্রকল্প প্রস্তুত এবং দেশের সড়ক ও রেলপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রকল্প গ্রহণ করতে হবে। এছাড়াও অবৈধ দখলদারদের কবল থেকে খাস জমি উদ্ধারে সরকার বিশেষ উদ্দ্যগ গ্রহণ করবেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র সাংবাদিক আতাউর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় অংশ নেন উন্নয়ন বার্তার সম্পাদক মঞ্জরুল বারী মঞ্জ, সাংবাদিক ফয়সাল ইসলাম ও রাশেদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ইত্তেকাফের মোহাম্মদ আল মামুন, যুগান্তরের আতাউর রহমান, সংবাদ প্রতিদিনের এম এ সালাম শান্ত, যায়যায় দিনের ফয়সাল আলম, আজকের কাগজের নূর মোহাম্মদ প্রমুখ।
এ সময়ে গত ১৫ বছরের বিভিন্ন উন্নয়নমুলক চিত্র তুলে ধরে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে গাজীপুরবাসীকে আরো বেশি সোচ্চার হওয়ার আহবান জানান মন্ত্রী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories