বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি জালিয়াতির অভিযোগ প্রমাণিত, চাকরি হারালেন জগন্নাথপুরের সাবেক নির্বাচন কর্মকর্তা সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সিংহের দল, আতঙ্কিত সাধারণ মানুষ !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ১২৩ বার

রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সিংহের দল ! পেট জ্বলছে খিদে। অথচ খাবার নেই জঙ্গলে। অগত্যা খাবার খোঁজে ঘরছাড়া তারা। বনাঞ্চল ছেড়ে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে সিংহ। খাবার খুঁজছে তারা। না, এটা কোনো সিনেমার দৃশ্য নয়। এমনটা বাস্তবে ঘটে গেল ভারতের গুজরাটে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিছে, রাস্তাজুড়ে ঘুরে বেড়াচ্ছে সিংহের দল। সঙ্গে রয়েছে সিংহশাবকও। এমন দৃশ্য দেখে আতঙ্কিত সাধারণ মানুষ।ভিডিওতে দেখা যায়, গুজরাটের আমেরেলি জেলার রাস্তার ৫টি সিংহকে ঘুরে বেড়াচ্ছে। তাদের মধ্যে ২টি সিংহশাবকও রয়েছে। রাতের অন্ধকারে রাস্তার ধার ধরে হেঁটে বেড়াতে দেখা গিছে তাদের। অদ্ভুতভাবে সিংহগুলো আমজনতার কোনো ক্ষতি করেনি, না কোনো সরকারি সম্পত্তির ক্ষতি করেছে। 

স্থানীয় সূত্রে খবর, পিপাভাও এলাকার রাস্তা ধরে হেঁটে বন্দর এলাকায় পৌঁছে যায় তারা। বন্দরে সিংহের দলকে ঘুরে বেড়াতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা। সঙ্গে সঙ্গে তারা বনদপ্তরে খবর দেন। খবর পেয়েই বন্দরে হাজির হন বনকর্মীরা।

উল্লেখ্য, ভারতের গুজরাটের আমরেলি জেলাতেই রয়েছে গির অরণ্য। আর এই অরণ্যই সিংহদের নিরাপদ বিচরণভূমি। এদিকে চলতি বছরে সেই অরণ্যে সিংহের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জুন মাসের পরিসংখ্যান অনুযায়ী, ৭১০ থেকে ৭৩০টি সিংহ রয়েছে এই অরণ্যে। বনকর্মীদের একাংশের দাবি, জঙ্গলে খাবার না পেয়েই লোকালয়ে বেরিয়ে এসেছে সিংহের দল। তবে তারা মানুষের কোনো ক্ষতি করেনি। পরে ফের জঙ্গলেই ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের। এর আগেও এমন দৃশ্য দেখা গেছে গুজরাটে। রাস্তায় আটকে পড়েছিল গাড়িও ! সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories