রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

তীব্র শীত : কুড়িগ্রামের স্কুল-মাদ্রাসা বন্ধ

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৭৬ বার

তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় বন্ধ রাখা হয়েছে কুড়িগ্রামের ৯ উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং মাদ্রাসা।
তবে ঠান্ডা থাকলেও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে না থাকায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে লালমনিরহাটে।
সকাল ৯টায় কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
কুড়িগ্রামের প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) নবেজ উদ্দিন সরকার বলেন, বৃহস্পতিবার থেকে জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপর রেকর্ড করা হলে বিদ্যালয় খুলে দেওয়া হবে। সরকারের ঘোষণা অনুযায়ী তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হলে বিদ্যালয় বন্ধ রাখতে হবে।
কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার (ডিইও) শামসুল আলম বলেন, জেলার সব উচ্চ বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা বন্ধ রাখা হয়েছে।
ঠান্ডার কারণে শ্রেণিকক্ষে শিক্ষকরা ঠিকমতো পাঠদান করতে পারবেন না। শিক্ষার্থীরাও ঠিকমতো পড়াশোনা করতে পারবে না, তিনি বলেন।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পযর্বেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় বলেন, আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।
লালমনিরহাট সদর উপজেলার খেদাবাগ এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাসেল ইসলাম বলেন, খুবই ঠান্ডা। তবে বিদ্যালয় এখনো খোলা রাখা হয়েছে। তবে ঠান্ডার কারণে বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি খুব কম।
লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) স্বপন কুমার চৌধুরী বলেন, রোববার সকালে লালমনিরহাটের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এ কারণে প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা হয়েছে। সেইসঙ্গে উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসাগুলোও খোলা আছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়সের নিচে রেকর্ড করা হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories