বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি জালিয়াতির অভিযোগ প্রমাণিত, চাকরি হারালেন জগন্নাথপুরের সাবেক নির্বাচন কর্মকর্তা সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

ভারতে ফের বেড়েছে করোনায় মৃত্যু ও সংক্রমণ

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৬৯ বার

ভারতে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ৯৩০ জনের মৃত্যু হয়েছে।  এ সময়ের মধ্যে করোনাক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭৩৩ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬ লাখ ৬৩ হাজার ৬৬৫ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৪ হাজার ২০১ জন।এর আগে মঙ্গলবার দেশটিতে করোনায় মৃত্যু হয়েছিল ৫৫৩ জনের। এ সময়ের মধ্যে করোনাক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭০৩ জন, যা দৈনিক সংক্রমণ বিবেচনায় ১৮ মার্চের পর থেকে সর্বনিম্ন।গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে বাড়ে।গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন এর পেছনে ভূমিকা রেখেছে।মঙ্গলবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪০ লাখ ৯ হাজার ২১৮ জনের। আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৫৩ লাখ মানুষ। তথ্যসূত্র : ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories