বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আফগান-তাজিকিস্তান সীমান্ত সুরক্ষায় প্রস্তুত রুশ সেনাবাহিনী

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৭১ বার

তাজিকিস্তানে মোতায়েনকৃত রুশ সেনাবাহিনী মঙ্গলবার সামরিক মহড়ায় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ মহড়া এমন সময় অনুষ্ঠিত হলো যখন আফগানিস্তান থেকে অনেক সেনা তাজিকিস্তানে প্রবেশ করছে এবং রাশিয়া তাজিক-আফগান সীমান্ত সুরক্ষা রাখতে প্রস্তুতির কথা জানিয়েছে। 

আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো প্রত্যাহার প্রায় সম্পূর্ণ হওয়ার দিকে এগিয়ে যেতে দেশটিতে তালেবানরা সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। বিভিন্ন স্থানে তালেবানের হামলার মুখে পালাচ্ছে ও আত্মসমর্পণ করছে আফগান সেনারা। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সহস্রাধিক আফগান সেনা প্রতিবেশী তাজিকিস্তানে পালিয়েছে। সোমবার তাজিক প্রেসিডেন্ট এমোমালি রাখমন আফগান সীমান্তে ২০ হাজার রিজার্ভ সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন।একই দিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কথা বলেছেন রাখমনের সঙ্গে। তিনি বলেছেন, মস্কো প্রয়োজনে সব ধরনের সহযোগিতা করবে।বিদেশে রাশিয়ার বৃহত্তম সামরিক ঘাঁটিগুলোর একটির অবস্থান তাজিকিস্তানে। এখানে ট্যাংক, হেলিকপ্টার, ড্রোন ও অ্যাটাক এয়ারক্রাফট রয়েছে।এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, আফগানিস্তানের সঙ্গে তাজিকিস্তানের সীমান্তে পরিস্থিতি স্থিতিশীল করতে প্রয়োজনে সরাসরি বা আঞ্চলিক নিরাপত্তা ব্লকের মাধ্যমে সহযোগিতা করবে। খবর রয়টার্স 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories