মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

হালুয়াঘাটে সনাতন ধর্মাবলম্বী কর্তৃক নব- নির্বাচিত জাতীয় সংসদ সদস্যকে সংবর্ধনা।

সমীর সরকার, হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১৪৮ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েমকে হালুয়াঘাট সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন ও উপজেলা পুজা উদযাপন কমিটির আয়োজনে বাজার দুর্গা মন্দির প্রাঙ্গনে সংবর্ধনা দেয়া হয়।

পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক জয়দেব দত্তের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব- নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে বিভিন্ন কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচছা এবং ক্রেস্ট প্রদান করা হয়।

মাহমুদুল হক সায়েম এমপি বলেন,আপনাদের এই ভালবাসা আমাকে আরও দায়িত্বশীল হতে তাগাদা দিচ্ছে। আগামী দিন আপনাদের সহযোগীতায় যে কোন কাজ করতে চাই। এমনকি সকল ধর্মের মানুষকে সমান চোখে দেখব এবং আনুপাতিক হারে যেকোন বরাদ্দ যার যার ধর্মের নেতাদের সাথে আলোচনা করে বন্টন করা হবে। দূর্নীতিকে জিরো টলারেন্স দেখে কাজ করতে চাই। কোন লোভ যাতে আমাকে স্পর্শ করতে না পারে তার জন্যও সকলের প্রার্থনা কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্ণা ঘোষ ময়মনসিংহ মহানগর পুজা উদযাপন কমিটির সম্পাদক ও হিন্দু কল্যান ট্রাষ্টি ময়মনসিংহ জেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উত্তম চক্রবর্তী রকেট পুজা কমিটির সম্পাদক অশোক সরকার অপু,সহ সম্পাদক চয়ন সরকার, অধ্যাপক স্বপন ধর, সহ-সভাপতি দ্বিপবেন্দু সরকার সজল, জীবন কানাই সরকার, পূজা কমিটির রতন পাল পতু, শৈবাল সবুজ ভৌমিক, বাধন সরকার, জয়ন্ত সরকার, সুশিল ভাট, মিত্রবর্ধন পাল, শ্নেহাষিশ সরকার পিন্টু, হারাধন সরকার অন্জন। এ ছাড়াও উপস্থিত ছিলেন ২ নং জুগলি ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আহসান লিটন, সাবেক কাল্ব ডিরেক্টর হোসেন আলী, কাউন্সিলর শামসুদ্দিন ও রেবেকা সুলতানা, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক সমীর কুমার সরকার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories