বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল

ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৫৭ বার

দেশে ও দেশের বাইরে যোগাযোগের জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফেসবুক । পরিবার, বন্ধুবান্ধবসহ বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগের জন্য, বিশেষ করে যারা দেশের বাইরে অবস্থান করেন, তাদের জন্য ফেসবুকে যোগাযোগের বিকল্প নেই।
তবে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে নারী ও পুরুষ সবাইকে সচেতন হতে হবে। সামান্য অসাবধানতার কারণে যে কোনো মুহূর্তে হ্যাক হতে পারে আপনার ফেসবুক। ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা।
অনেকেই আছেন ফোনে নিজের ফেসবুক অ্যাকাউন্টটি লগইন করে রাখেন। ফলে দীর্ঘদিন পাসওয়ার্ড না দিয়ে ভুলে যান। নতুন ফোন বা অন্য কোনো ডিভাইসে নিজের অ্যাকাউন্ট লগইন করতে পারেন না।
আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন খুব সহজে। আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি রিসেট করে নিতে পারেন। যদিও কিছুদিন পর পর পাসওয়ার্ড রিসেট করে নেওয়া ভালো, প্রযুক্তি বিশেষজ্ঞরা নিরাপত্তার জন্য তেমনই পরামর্শ দিয়ে থাকেন।
জেনে নিন কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড রিসেট করবেন-
প্রথমে আপনাকে www.facebook.com এ যেতে হবে। এর পর ফেসবুক লগইন পেজ খুলতে হবে।
তারপর আপনার ই-মেইল আইডি দিতে হবে। মনে রাখবেন, সেই ইমেলই দেবেন, যার পাসওয়ার্ড আপনার মনে আছে। তারপর ফরগট পাসওয়ার্ডে ক্লিক করুন।
এখন একটি নতুন স্ক্রিন খুলবে, যেখানে আপনাকে আপনার মেইল আইডি বা আপনার ফোন নম্বর লিখে ফেলতে হবে।
এবার আপনার সামনে একটি নতুন পেজ খুলবে, যাতে আপনি তিনটি অপশন দেখতে পাবেন। এর মধ্যে প্রথমটি থাকবে ইউজ গুগল অ্যাকাউন্ট, দ্বিতীয়টি সেন্ড কোড ভায়া ই-মেইল, তিন নম্বরে থাকবে সেন্ড কোড ভায়া মেসেজ। এর মধ্যে থেকেই আপনাকে একটি অপশন বেছে নিতে হবে।
আপনি যে অপশনটি বেছে নেবেন, আপনাকে সেখানেই একটি কোড দেওয়া হবে।
তারপরে সেই কোডটি স্ক্রিনে লিখতে হবে।
একটি নতুন পেজ খুলবে, যার মাধ্যমে আপনি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করা হবে, যার মাধ্যমে আপনি সহজেই আপনার ফেসবুকে লগইন করতে পারবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories