শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

ময়মনসিংহে স্থগিত কেন্দ্রের ফল ঘোষণা, বিজয়ী নৌকার পপি

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১০০ বার

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্থগিত হওয়া ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করা হয়েছে। এতে সব মিলিয়ে বেসরকারি ভাবে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি জয়ী হয়েছেন।
ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৩ হাজার ৩২ ভোটের মধ্যে তিনি পেয়েছেন এক হাজার ২৯৫ ভোট। পপির নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৩৫৫ ভোট।
এর আগে স্থগিত হওয়া কেন্দ্র বাদে মোট ৯৮৫ ভোটে এগিয়ে ছিলেন পপি। সংসদ সদস্য হতে হলে এই ব্যবধান ঘুচিয়ে এগিয়ে যেতে হতো ট্রাক প্রতীকের সোমনাথ সাহাকে। কিন্তু এ কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি। ফলে পুনরায় সংসদ সদস্য হচ্ছেন নৌকা প্রতীকের নিলুফার আনজুম পপি।
এসব তথ্য নিশ্চিত করে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম বলেন, শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোটগ্রহণ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি বিজয়ী হয়েছেন।
এর আগে, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভালুকাপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে দুই দফা হামলা করে দুর্বৃত্তরা। ভোটের বাক্স ভেঙে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ ওঠে। এসব ঘটনার মধ্যে প্রথমে এই কেন্দ্রের ভোট গণনা এবং পরে ময়মনসিংহ-৩ আসনের ফল ঘোষণা স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। পরে ১৩ জানুয়ারি স্থগিত হওয়া এ কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় ইসি।
নতুন করে নির্বাচিত হওয়া আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী। পপির প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
গৌরীপুরে মোট ভোটকেন্দ্র রয়েছে ৯২টি। এর মধ্যে ৯১ কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছিল। সে সময় নৌকার পপি পেয়েছিলেন ৫৩ হাজার ১৯৬ ভোট, আর ট্রাকের সোমনাথ পেয়েছিলেন ৫২ হাজার ২১১ ভোট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories