বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

মন্ত্রিসভায় এবার নারী ৩ জন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১০৩ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে বৃহস্পতিবার সন্ধ্যায়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ২৫ জন পূর্ণ মন্ত্রী দুজন টেকনোক্রেট ও ১১ জন প্রতিমন্ত্রী থাকছেন। এর মধ্যে নারী মাত্র তিনজন। তবে তারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বুধবার রাতে তাঁদের নাম জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
নতুন মন্ত্রিসভায় ডাক পাওয়া নারীরা হলেন ডা. দীপু মনি, সিমিন হোসেন রিমি ও রুমানা আলী টুসি। এর মধ্যে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ডা. দীপু মনি। প্রতিমন্ত্রী হচ্ছেন সিমিন হোসেন রিমি ও রুমানা আলী টুসি। এর আগেও দুই দফায় মন্ত্রী হয়ে পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ডা. দীপু মনি।
সিমিন হোসেন রিমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের মেয়ে। তিনি গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে অধ্যাপক রুমানা আলী টুসি গাজীপুর-৩ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদে গত মন্ত্রিসভায়ও তিনজন নারী ছিলেন। তারা হলেন ডা. দীপু মনি, বেগম মন্নুজান সুফিয়ান ও বেগম হাবিবুন নাহার। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নারী সদস্যের সংখ্যা চারজন।
রাতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানান, নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ নেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। যারা মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন তাদেরকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোন করা হয়েছে।
নতুন মন্ত্রীরা বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে শপথ নেবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। শপথগ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যরা নিজ নিজ শপথবাক্যে স্বাক্ষর করবেন।
তিনি আরও জানান, শপথের পর প্রধানমন্ত্রী দফতর বণ্টন করবেন। পরে প্রজ্ঞাপন আকারে তা প্রকাশ করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories