বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

শপথ নিলেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৮৬ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির বিজয়ী ১১ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। বুধবার বেলা সোয়া ১২টায় সংসদ ভবনের নিচতলার শপথকক্ষে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্যের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। নতুন সংসদ সদস্যরা একসঙ্গে সমস্বরে স্পিকারের সঙ্গে শপথবাক্য পাঠ করেন।
পরে তাদের শপথের কাগজে স্বাক্ষর করতে বলেন। পরবর্তী কার্যক্রম হিসেবে সাংসদদের রেজিস্ট্রারে স্বাক্ষর করতে বলা হয়। শপথের পর নবাগত এমপিরা স্পিকারের সামনে শপথ ফরমে স্বাক্ষর করেন।
বুধবার সকাল সোয়া ১০টায় আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। বেলা সোয়া ১১টার দিকে শপথ নেন স্বতন্ত্র হিসেবে বিজয়ী সংসদ সদস্যরা।
সকাল ১০টা ১০ মিনিটে এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। সকাল নয়টার দিকে সংসদ ভবনে একে একে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে উপস্থিত হন নবনির্বাচিত এমপিরা। সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী শপথকক্ষে প্রবেশ করেন সকাল ১০টা ৮ মিনিটে।
এর আগে গতকাল মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories