বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

টঙ্গীতে শ্রমিক অসন্তোষের জেরে ৮ কারখানায় ১ দিনের ছুটি

শিমু আক্তার
  • আপলোডের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৭৩ বার

গাজীপুরের টঙ্গীতে সোমবার দুইটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে। এতে শ্রমিক বিক্ষোভ এড়াতে পার্শ্ববর্তী ছয়টি কারখানায়ও ছুটি ঘোষণা করে কারখানাগুলোর কর্তৃপক্ষ। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান আলী বিষয়টি নিশ্চিত করেছে।
সোমবার সকালে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামোতে পাওনা পরিশোধের দাবিতে টঙ্গীর বিসিক এলাকার একই মালিকানাধীন সুমি অ্যাপারেলস লিমিটেড ও দিশারী ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড নামক কারখানা দুইটিতে শ্রমিক সন্তোষের ঘটনা ঘটে।
এ ঘটনায় নিজেদের কারখানায় বিক্ষোভ ঠেকাতে দুপুর বারোটার দিকে পার্শ্ববর্তী ত্রিভলী অ্যাপারেলস লিমিটেড, জিন্স অ্যান্ড পোলো, রেডিসন গার্মেন্টস লিমিটেড, আর বি এস ফ‍্যাশন অ্যাপারেলস লিমিটেড, বেলিসীমা অ্যাপারেলস লিমিটেড ও পেট্রিয়ট ইকো গার্মেন্টস লিমিটেড নামের ছয়টি কারখানায় ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।
সুমি অ্যাপারেলস লিমিটেড ও দিশারী ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের কয়েকজন শ্রমিক জানান, কারখানা দুইটির কয়েক হাজার শ্রমিক গত শনিবার কাজে যোগ দিয়ে ডিসেম্বর মাসের বেতন নতুন কাঠামোতে পরিশোধ করার দাবি জানান। কিন্তু কারখানা কর্তৃপক্ষ নতুন মজুরি কাঠামোতে বেতন পরিশোধ করতে পারবেন না বলে জানান। গতকাল রোববার ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি শেষে সোমবার সকালে কারখানা দুটি শ্রমিকেরা কাজে যোগ দিতে গেলে প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
পরে বেলা বাড়লে কারখানা দুইটির বিক্ষুব্ধ শ্রমিকেরা পার্শ্ববর্তী ছয়টি পোশাক কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে আন্দোলনে যোগ দিতে অনুরোধ করে। এ পরিস্থিতে নিজেদের কারখানায় শ্রমিক বিক্ষোভ ঠেকাতে দুপুরে ওই ছয়টি কারখানার কর্তৃপক্ষ তাদের কারখানায় ছুটি ঘোষণা করেন।
জিন্স অ্যান্ড পোলো লিমিটেডের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা মোফাজ্জল হোসেন মিলন বলেন, শ্রমিক বিক্ষোভ এড়াতে আমাদের কারখানাসহ (জিন্স অ্যান্ড পোলো) পার্শ্ববর্তী আরও পাঁচটি কারখানায় আজকে ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল থেকে কারখানায় শ্রমিকেরা কাজী যোগ দেবেন।
আন্দোলনরত কারখানা দুটির জেনারেল ম্যানেজারের দায়িত্বে থাকা মো. স্বপনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান আলী বলেন, সকালে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিসিক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারখানা দুইটি বিক্ষুব্ধ শ্রমিকেরা বেলা একটার দিকে ঢাকার বিজিএমইএ ভবনে চলে যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories