বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

গাজীপুরের ৫টি আসনের মধ্যে ৪ টিতে আওয়ামী লীগ ১ টিতে সতন্ত্র প্রার্থী বিজয়ী

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১২৯ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি আসনের মধ্যে চারটিতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তবে গাজীপুর-৫ আসনে জয় পাননি আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, সেখানে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আখতারুউজ্জামান। রোববার রাতে গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুয়ায়ী, গাজীপুর-১ (কালিয়াকৈর এবং গাজীপুর সিটির একাংশ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিজয়ী হয়েছেন ১ লাখ ৯ হাজার ২১৮ ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের নেতা রেজাউল করিম রাসেল ট্রাক প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৭৮৮ ভোট।

গাজীপুর-২ (গাজীপুর সিটির একাংশ ও ক্যান্টনমেন্ট এলাকা) আসনে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। তিনি পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৪৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন পেয়েছেন ৮৪ হাজার ১২৯ ভোট।

গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদর একাংশ) নৌকা প্রতীকের অধ্যাপিকা রুমানা আলী টুসি ১ লাখ ২৬ হাজার ১৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজপেয়েছেন ১ লাখ ১ হাজার ৬৭৪ ভোট।

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে নৌকা প্রতীকে বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমি ৮৯ হাজার ৭২৯ ভোট পেয়ে এবারও নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ পেয়েছেন ৪৪ হাজার ৪৫ ভোট। গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল ও বাড়িয়া ইউনিয়ন) আসনে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডাকসুর সাবেক ভিপি ও জিএস এবং সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আখতারুউজ্জামান পেয়েছেন ৮২হাজার ৭২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি নৌকা প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ৭৮৩ ভোট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories