শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

১৭ কেন্দ্রে মাহিয়া মাহিসহ যেসব প্রার্থী কোনো ভোট পাননি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৬১ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের পর রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফল ঘোষণা শুরু হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের ১৭টি কেন্দ্রের ফল এসে পৌঁছেছে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে। এতে দেখা যাচ্ছে, এই আসনের স্বতন্ত্র প্রার্থী ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহিসহ চার প্রার্থী একটি ভোটও পাননি।
বাকি তিন প্রার্থী হলেন তৃণমূল বিএনপির জামাল খান দুদুর সোনালী আঁশ, বিএনএমের প্রার্থী মো. শামসুজ্জোহার নোঙ্গর ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. শামসুদ্দিন।
এই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী ১৭ কেন্দ্রে ৯ হাজার ৪১৬, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী কাঁচি প্রতীকে ৫ হাজার ৮৭৫, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহধর্মিণী আয়েশা আক্তার জাহান ডালিয়া বেলুন প্রতীকে ৩১২, এনপিপির প্রার্থী নুরুন্নেসা আম প্রতীকে ৩৫, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ ছড়ি প্রতীকে ২৭ ও বিএনএফের প্রার্থী মো. আল সাআদ টেলিভিশন প্রতীকে ৮৬ ভোট পেয়েছেন।
এ ছাড়া প্রতীক বরাদ্দের পর নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে গোলাম রব্বানীকে সমর্থন দেওয়া আওয়ামী লীগ নেতা মো. আখতারুজ্জামানের ঈগল প্রতীকে পড়েছে ৮৬ ভোট।
ভোটের এই ফল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলনকক্ষে বড় পর্দায় দেখানো হয়েছে। রাজশাহী-১ আসনে মোট ভোটকেন্দ্র ১৫৮টি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অন্য কেন্দ্রগুলোর ফল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories