বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

তাজউদ্দীনের কাপাসিয়ায় জিতলেন তাজকন্যা সিমিন হোসেন রিমি

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৯১ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ কাপাসিয়া আসনে বিজয় হয়েছেন নৌকা প্রতীক নিয়ে বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি। তিনি এই আসনে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন।
গাজীপুর-৪ কাপাসিয়া আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী জানান, সিমিন হোসেন রিমি ভোট পেয়েছেন ৮৯ হাজার ৭২৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলম আহমেদ পেয়েছেন ৪৪ হাজার ৪৫ ভোট। ১২২ ভোট কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ১০ হাজার ৭৪৭এর মধ্যে প্রাপ্ত মোট ভোট ১ লাখ ৩৬ হাজার ৬৩৪টি। মোট বাতিল ভোটের সংখ্যা ১ হাজার ৩৭২টি।
এই আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সাত জন। বাংলাদেশ কংগ্রেস আব্দুর রব খান ডাব প্রতীকে পেয়েছেন ১৮৭ ভোট। বাংলাদেশ সুপ্রিম পার্টি মাসুদ চৌধুরী একতারা প্রতীকে ভোট পেয়েছেন ৩৭৮ ভোট। বাংলাদেশ ন্যাশনাললিস্ট ফ্রন্ট বিএনএফ টেলিভিশন প্রতীকে মো. সারওয়ার ই কায়নাত ভোট পেয়েছেন ১০৫। মো. সামসুদ্দিন খান জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪৭৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী সামসুল হক ট্রাক মার্কায় পেয়েছেন ৩৪৩ ভোট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories