বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

গাজীপুরে শান্তিপুর্ণভাবে ভোটগ্রহণ চলছে

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১০৯ বার

গাজীপুর-২ সংসদীয় আসনে শান্তিপুর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। এই আসনে ৯ জন প্রার্থীর বিপরীতে ভোটার সংখ্যা ৭ লাখ ৭৮ হাজার ৯৯০ জন। মোট ভোটকেন্দ্র ২৭২টি, এর মধ্যে বুথ সংখ্যা ১ হাজার ৬৮৯টি। গতবারের তুলনায় এবার ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১ লাখ ৯৬ হাজার ৭৬০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯৪ হাজার ৯৬৪ জন। নারী ভোটার সংখ্যা ১ লাখ ১ হাজার ৯৯৬ জন। গাজীপুর সিটি কর্পোরেশনের সদরের ২১টি ও টঙ্গীর ১৫টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর-২ আসন।
সকাল ১০টায় টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন গাজীপুর-২ আসনের নৌকার প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ভোট দিয়ে তিনি বলেন, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হচ্ছে। মানুষ ভোট দিতে আসছেন। শীতকাল হওয়ায় ভোটারের উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে। আমি আশা করি, মানুষ নৌকায় ভোট দেবে এবং আমি বিজয়ী হব ইনশা-আল্লাহ।
প্রতিমন্ত্রী বলেন, মানুষ নির্বিঘে ভোট দিতে পারছে। ভোটারদের নিরাপত্তার জন্য নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা নিয়েছে। তাই কেউ ভোটে বাধার সৃষ্টি করতে পারবে না। এর আগে ভোটকেন্দ্রের পাশে অবস্থিত বাসভবন থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাহিদ আহসান রাসেল ভোটকেন্দ্রে আসেন।
প্রতিমন্ত্রীর সঙ্গে তাঁর স্ত্রী খাদিজা রাসেল, তাঁর চাচা মতিউর রহমান মতি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরুসহ অনেকে উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories