রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

দ্বাদশ নির্বাচনে গাজীপুর ৫ আসনের নৌকার প্রার্থীর পূবাইলে পথসভা

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১২০ বার

গাজীপুর মহানগরের পূবাইল থানা এলাকায় আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেহের আফরোজ চুমকি এমপি পূবাইল থানা এলাকায় সাধারণ মানুষের সাথে বিভিন্ন জায়গায় গিয়ে নৌকা মার্কার ভোট প্রার্থনা করেন।
উঠান বৈঠক অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন গাজীপুর ৫ আসনে জাতির জনক বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকার জন্য প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাইতে হবে। আমাদের দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকার কোন বিকল্প নাই। আরো বক্তব্য রাখেন পূবাইল থানা আওয়ামী লীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ, সাধারণা সম্পাদক আলহাজ্ব জাহিদ আল মামুন, ৪০, ৪১, ৪২ নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকী জুলি, গাজীপুর মহানগর ৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর আহ্বায়ক হাসানুল বান্না মজু ও সদস্য সচিব সোলাইমান মোল্লা, পূবাইল থানা ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন মোল্লা মেরাজ, আরো উপস্থিত ছিলেন পূবাইল থানা আওয়ামী লীগ ও অঙ্গ সঙ্গঠনের নেত্রী বৃন্দ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories