সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

টঙ্গীতে বিএনপি নেতা গ্রেফতার

শিমু আক্তার
  • আপলোডের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১২৬ বার

গাজীপুরের টঙ্গীতে গাজী আমান উল্লাহ (৫৫) নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে স্থানীয় গাজী বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, গাজী আমান উল্লাহ জামিনে থাকার পরও তাকে গ্রেফতার করা হয় আমাদের জানা নেই।

গাজী আমান উল্লাহ টঙ্গীর গাজী বাড়ি এলাকার মৃত আ. রশিদের ছেলে। তিনি পূর্ব থানা বিএনপির সহ-সভাপতি ও ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি রাজনীতির পাশাপাশি ক্যাবল ব্যবসার সঙ্গেও জড়িত।

গাজী আমান উল্লাহর ভাই গাজী শফিকুল ইসলাম জানান, আমান উল্লাহকে শুক্রবার রাতে গাজী বাড়ি শাহী মসজিদ এর সামনে থেকে টঙ্গী পূর্ব থানা এস আই সাফায়েত এর নেতৃত্বে একদল পুলিশ গ্রেফতার করেন। তার নামে চারটি রাজনৈতিক মামলা আছে এবং তিনি সব মামলায় জামিনে আছেন বলেও দাবি করেন তিনি।
টঙ্গী পূর্ব থানার অফিসার্স [ওসি] মো. মুন্তাফিজুর রহমান বলেন, গাজী আমান উল্লাহকে নাশকতার মামলায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories