বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

গাজীপুরের চতরের প্রতিবন্ধী গনি মিয়া কেঁদে কেঁদে বললেন : তোমার বাবাকেও ভোট দিয়েছিলাম

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১২২ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোঃ জাহিদ আহসান রাসেল শুক্রবার বিকেলে চতর স্কুল গেট এলাকায় পথসভায় মান। এসময় অন্যদের সাথে স্থানীয় প্রতিবন্ধী আবুল গনি মিয়া হুইলচেয়ারে করে ওই পথসভায় যোগ দেন। প্রতিবন্ধীর দিকে রাসেল এগিয়ে গেলে তার গলায় জড়িয়ে ধরে কেঁদে ফেললেন প্রতিবন্ধী। দৃশ্যটা দেখে এলাকাবাসী আবেগপ্রবন হয়ে পড়েন।
এসময় প্রতিবন্ধী গনি মিয়া বলেন, তোমার বাবাও আমার কাছে ভোট চাইতে এসেছিলেন। তাঁকেও দোয়া করেছিলাম, ভোট দিয়েছিলাম। সেবার নির্বাচনে তিনি বিজয়ী হয়েছিলেন। তোমার জন্যও দোয়া রইল বলে হাউমাউ করে কেঁদে ফেলেন গনি মিয়া।
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর চতর স্কুল গেট এলাকায় পথসভায় বলেন, এ এলাকাটা একসময় গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার আওতাধীন চলে গিয়েছিল। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ও সুবিধার জন্য আমি উপরে তদবির করে ক্যান্টনমেন্ট বোর্ডের আওতামুক্ত করেছি। যার সুবিধা এখন এলাকাবাসী পাচ্ছেন। পশ্চিম চত্বর শহীদ আহসান উল্লাহ মাস্টার নগর এলাকায় বস্তিবাসীদের মাথা গুঁজার। সরকারি ওই জায়গায় বসবাস করতেন কিছু অসহায় দরিদ্র লোকেরা। তাদের কথা চিন্তা করে ওই জমি তাদের নামে বরাদ্দসহ জমিতে ঘর নির্মাণ করার ব্যবস্থা করেছি। বর্তমানে সেখানে ৭৫টি পরিবার বসবাস করছেন। কিন্তু কোন দখলদার এ সুযোগ পেলে তা নিজে দখল করে হয়তো সুবিধা নিতেন। আমি তা করিনি। এসব সুবিধা দেয়ার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী এলাকাবাসীর কাছে নৌকায় ভোট চেয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার অনুরোধ জানিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories