বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

যারা অন্যের জমি-জমা দখল করে, মানুষ তাদের এমপি হিসেবে দেখতে চায় না: প্রতিমন্ত্রী রাসেল

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৭১ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, নিজের যোগ্যতা না থাকলে অন্যের উপর ভর করে বিজয়ী হওয়া যায় না। যারা অন্যের জমি-জমা দখল করেছে, মানুষ তাদের এমপি হিসেবে দেখতে চায় না। কখনো দখলদারদের সমর্থন করি না। তাই দখলদারেরা আমাদের পছন্দ করে না। তারা পছন্দ না করুক, তাতে কিছু যায় আসে না। আমাদের আল্লাহ পছন্দ করলেই হবে, সাধারণ মানুষ আমাদের পছন্দ করলেই চলবে। আমরা সেই ভরসা নিয়ে রাজনীতি করি।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল গাজীপুর সিটির গাছা এলাকায় নির্বাচনী গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, আমি কি করেছি, কি করি তা আপনারা জানেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ইঙ্গিত করে তিনি বলেন, যে মানুষ মানুষের প্রয়োজনে সুখে-দুঃখে কখনো কাছে আসেনি। কিছুদিন আগে যে সিটি নির্বাচন হয়ে গেছে সেই নির্বাচনেও তো তাকে মাঠে দেখা যায়নি। আগের সংসদ নির্বাচনেও তাকে দেখা যায়নি। এবার তিনি আরেকজনের উপর ভর করে সংসদ নির্বাচনে দাঁড়িয়েছেন। তাদের কাজই হলো আমাদের বিরুদ্ধে, আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে শুধু শুধু মিথ্যাচার করা, ষড়যন্ত্র করা, প্রপাগন্ডা করা। আমাদেরকে উত্তেজিত করা। আমি আমার নেতা-কর্মীদের সকলকে বলেছি তারা যেন ওইসব কথার কোন জবাব না দেয়।
যে মানুষ মানুষের প্রয়োজনে সুখে-দুঃখে কখনো কাছে আসেনি। এবার তিনি আরেকজনের উপর ভর করে নির্বাচনে দাঁড়িয়েছেন। নিজের যোগ্যতা না থাকলে অন্যের উপর ভর করে বিজয়ী হওয়া যায় না। এমন কোন ইলিগেশন নাই যা তার বিরুদ্ধে নাই। যারা বিভিন্ন মানুষের জমি-জমা দখল করেছে, মানুষ তাদের এমপি হিসেবে দেখতে চায় না। যারা আপনাদের কাছে কোনদিন আসেনি। আপনাদের কোন উপকার করেনি। আপনাদের কোন কাজে-কর্মে আসেনি, আজ তারা অপনাদের কাছে আসবেন, টাকা-পয়সা দেবেন। আপনারা টাকা পয়সা নেবেন, কারণ ওই টাকায় আপনাদের হক আছে। কিন্তু ভোটটা দেবেন যোগ্য প্রার্থীকে। এখন এলাকাবাসীর জন্য মুখ্যম সময় এসেছে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মের জবাব দেয়ার। এ এলাকার মানুষ এতো বোকা নয়। তারা যাচাই-বাছাই করেই ভোট দেবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আমার এলাকারবাসীর প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। যেখানেই যাচ্ছি সেখানেই নৌকার পক্ষে জনমত ও গণজোয়ার দেখতে পাচ্ছি। এ অবস্থা আজকে আমাদের আশাবাদী করে তুলেছে। এ এলাকার মানুষ সব সময় নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আশা করছি আপনারা নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করবেন। আমি এমন কোন কাজ করিনি, যাতে আপনারা ছোট হন। আমি মানুষের আমানত রক্ষার চেষ্টা করেছি। অতীতের মতো এবারও যদি আপনারা আমাকে ভোট দেন, আপনাদের উসিলায় আল্লাহতায়ালা যদি আমাকে সুযোগ দেন/বিজয়ী করেন তবে আমি অতীতের মতো এলাকার সুপরিকল্পিত ভাবে আরো উন্নয়ন করে যাব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories