বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১০৩ বার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে নির্বাচনী প্রচারণার নামে গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর (ট্রাক প্রতীক) নেতাকর্মীরা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গেট, প্রশাসনিক ভবন, ছাত্র কমনরুম ও ছাত্রী নিবাসে ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। সোমবার বিকেলে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সফিউদ্দিন সরকার একাডেমী, এরশাদনগর, শালিকচুড়া, হোসেন মার্কেট, চেরাগআলীসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ গেট এলাকায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক সেলিম খান, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শিশির, রিফাত বিন হোসেন রেইন, মিরাজুর রহমান রায়হান প্রমুখ।
সভায় টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সেলিম খান বলেন, গত বৃহস্পতিবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিনের নির্বাচনী প্রচারণার নামে তার নেতৃত্বে একদল দুর্বৃত্ত অনৈতিকভাবে কলেজে প্রবেশ করে কলেজের আশেপাশে টানানো জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের স্থির চিত্রের যে ফ্যাস্টুনগুলো ছিল সেগুলো ভাংচুর করেছে। ভাংচুরের মাধ্যমে তার জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে অস্বীকার করেছে। তারা সরকারি যে ভবন বা স্থাপনা রয়েছে যেমন-একাডেমিক ভবন, প্রশাসনিক ভবনের জানালা ভাংচুর করেছে।
এছাড়াও দুর্বৃত্তরা কলেজের উত্তর পাশের ফটক ভেঙ্গে ক্যাম্পাসের ভিতরে ছাত্রী নিবাসের গেটে লাঠিসোটা দিয়ে পেটায় এবং ছাত্রদের কমনরুমে ভাংচুর চালায়। এসকল অপকর্মের কারনে আমরা স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories