রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ চট্টগ্রামে আরও এক উপজেলা গঠনের উদ্যোগ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

টঙ্গীতে মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ

শিমু আক্তার
  • আপলোডের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২০১ বার

টঙ্গীতে শরিফ হুমায়ুন আহমেদ তুষার (৩০) নামের এক মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার করেছে পূর্ব থানা পুলিশ। রোববার সকালে টঙ্গীর নদীবন্দর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
শরিফ হুমায়ুন আহমেদ তুষার শরিয়তপুরের নড়িয়া থানার ২ নম্বর ওয়ার্ডের বজলুর রশিদের ছেলে। তিনি রাজধানীর মিরপুর এলাকায় বসবাস করতেন।
টঙ্গী থানার উপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান , লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রোববার সকালে টঙ্গী নদীবন্দরের প্রধান ফটকের সামনে ওই মাইক্রোবাস চালকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় তাঁর আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করা হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান জানান, মৃত ওই ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories