রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ চট্টগ্রামে আরও এক উপজেলা গঠনের উদ্যোগ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

গাজীপুরের গাছায় যুবলীগ নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

শিমু আক্তার
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৬৩ বার

গাজীপুরের গাছা থানার দক্ষিণ খাইলকুর এলাকায় বৃহস্পতিবার রাতে স্থানীয় এক যুবলীগ নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাতেরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার সকালে পুলিশের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানান, রাত সাড়ে ৩টার দিকে নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খাইলকুর এলাকার বাসিন্দা স্থানীয় যুবলীগ নেতা এম এম সোহেল রানার বাড়িতে ১০-১২জনের একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতরা ঘরের উত্তর পাশের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে সোহেল রানাসহ সবাইকে হাত-পা ও চোখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে তারা আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এ সময় ডাকাতরা ঘরের প্রতিটি কক্ষের আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে। গৃহকর্তা যুবলীগ নেতা সোহেল রানা দাবি করেন, ডাকাতেরা তাঁর বাড়ি থেকে নগদ সোয়া ৩ লাখ টাকা প্রায় ১০-১২ ভরি স্বর্ণালংকার, ৪টি মুঠোফোন, ১টি ল্যাপটপ, ১টি টিভিসহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষাধিক টাকা। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান। এদিকে ১৫ নভেম্বর ভোর রাতে একই এলাকার বাসিন্দা লাক চাঁন মিয়ার বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে ডাকাত আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে গাছা থানার ওসি মো. শাহ আলম যুবলীগ নেতা সোহেল রানার বাড়িতে ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories