সোমবার, ০৪ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

গাজীপুরের কালীগঞ্জে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১১৩ বার

গাজীপুরের কালীগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি ভঙ্গের দায়ে মেহের আফরোজ চুমকির নৌকা প্রতীকের সমর্থককে ৫০ হাজার টাকা এবং হোটেল রেস্তোরা আইনে স্বপ্নপুরী হাইওয়ে হেভেন রিসোর্টকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদাল পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্য।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মেহের আফরোজ চুমকির নৌকা প্রতীকের পক্ষে ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক বাদল শিকদার প্যান্ডেল করে গণজমায়েত ও ভুড়িভোজের আয়োজন করেন। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৮ এর ১৮(১) ধারায় একটি মামলায় বাদল শিকদারকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও একই ইউনিয়নের লুদুরিয়া গ্রামে অবস্থিত স্বপ্নপুরী হাইওয়ে হেভেন রিসোর্টে অভিযান চালিয়ে বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইন ২০১৪ এর ১৯ ধারায় নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories