গাজীপুর-৫ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী (সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান গাজীপুর) আখতারুজ্জামানকে বিজয়ী করতে বৃহস্পতিবার বিকালে গাজীপুর মহানগরের পূবাইল ৪০ নং ওয়ার্ডের কুদাব এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভা সঞ্চালনা করেন সাবেক কেন্দ্রীয় ছাএলীগ নেতা মইন হোসেন মোল্ল্যা সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী আলী হোসেন মাস্টার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) আখতারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) সাবেক মেয়র ও গাসিক মেয়রের উপদেষ্টা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল, ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লা, ৪২ নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মাস্টার, যুগ্ম আহবায়ক এ্যাড: মজিবুর রহমান মজিব, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবু বকর গুলো, আওয়ামীলীগ নেতা শাজাহান মেম্বার, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক সদস্য ইকবাল হোসেন মাস্টার, আওয়ামীলীগ নেতা তোফাজ্জল হোসেন মোল্লা, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন সিকদার, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির, আওয়ামীলীগ নেতা মাসুম খান, সাবেক পূবাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মোল্ল্যা প্রমুখ।
Leave a Reply