বুধবার, ১০ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় নির্বাচনে গাজীপুর ৫ আসনের প্রার্থীর পক্ষে পূবাইলে উঠান বৈঠক

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৮২ বার

গাজীপুর মহানগরের পূবাইল থানা এলাকায় আজ দ্বাদশ সংসদ নির্বাচনে গাজীপুর ৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেহেরা আফরোজ চুমকির পক্ষে হারেজ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পূবাইলের ওলামা পরিষদ এর নেতৃবৃন্দ, ইমাম, খতিব ও করমতলা এলাকায় সাধারণ মানুষের সাথে উঠান বৈঠক করেন।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর ৫ আসনের মাননীয় সংসদ সদস্য মেহেরা আফরোজ চুমকি নৌকার প্রার্থী, পূবাইল থানা আওয়ামীলীগ সভাপতি আজিজুর রহমান শিরিস, সাধারণ সম্পাদক জাহিদ আল মামুন, ৪০, ৪১, ৪২ নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকী জুলি, গাজীপুর মহানগর ৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগ আহ্বায়ক হাসানুল বান্না মজু ও সদস্য সচিব সোলাইমান মোল্লা,পূবাইল থানা ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন মোল্লা মেরাজ, পূবাইল থানা ওলামা পরিষদের সভাপতি মুফতি শামসুদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক মাওলানা সাইদুল হক, উপস্থিত ছিলেন পূবাইল থানা এলাকার মসজিদের ইমাম -খতিব গণ, আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories