গাজীপুরের টঙ্গী আরিচপুরস্থ মধুমিতা রোড এলাকার বাইতুল আমান জামে মসজিদের তৃতীয় তলায় আজ দুপুর সাড়ে ১২ টায় মসজিদের এয়ারকন্ডিশন (এসি) লাগানোর সময় সময় আফজাল (৩০), রাকিব (৩২) নামে দুই শ্রমিক বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয় জন-সাধারণের সহায়তায় তাদেরকে উদ্ধার করেন চিকিৎসার জন্য দ্রুত টঙ্গী স্টেশন রোডস্থ আবেদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফজালকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত রাকিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জানা যায়, আফজাল মাদারীপুর জেলার শিবচর থানার শোলাপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে । সে রাজধানী ঢাকার উত্তরখান থানাধীন চানপাড়া গ্রামে পরিবারের সাথে বসবাস করে এয়ারকন্ডিশন (এসি’র) কাজ করে আসছিলো। তাৎক্ষনিক ভাবে আহত রাকিবের সঠিক ঠিকানা পাওয়া না গেলেও একটি সূত্র জানায়, রাকিব উত্তরখানের চানপাড়া এলাকায় বসবাস করার সুবাধে আফজালের সহযোগী হিসেবে কাজ করতো । রাকিবের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। স্থানীয়রা আরো জানায়, টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর মধুমিতা রোডস্থ বাইতুল আমান জামে মসজিদের কর্মকর্তাদের ডাকে মসজিদে এয়ার কন্ডিশন (এসি) লাগাতে এসে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে এ দূর্ঘটনা ঘটে । কিন্তু ময়নাতদন্ত বিহীন মৃতদেহ নিয়ে যাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন । খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করলেও পরবর্তীতে মসজিদ কমিটি এবং স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত বিহীন মৃতের দেহ নিয়ে যায় ।এ ব্যাপারে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাথে যোগাযোগ চেষ্টা করে তাকে পাওয়া যায়নি ।
Leave a Reply