বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

গাজীপুরে ট্রেন দূর্ঘটনা, নিহত-১, আহত-১১, চলছে উদ্ধার কাজ, ভৈরব হয়ে ময়মনসিংহে যাচ্ছে ট্রেন

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১১৩ বার

ঢাকা-ময়মনসিংহ রেলওয়ে রুটের গাজীপুরের বনখুরিয়ায় মোহনগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেন দূর্ঘটনার কারণে বন্ধ হওয়া রেলরুট বিকল্প পথে চালু হয়েছে। ঢাকা থেকে ময়মনসিংহ রুটে চলাচলকারী সকল ট্রেন ঢাকা-টঙ্গী ভৈরব হয়ে ময়মনসিংহ, নেত্রকোণা ও জামালপুর যাতায়াত করছে।
বিকল্প পথে চলা ট্রেনগুলো হলো- আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, হাওড় এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, ব্রম্মপুত্র এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, বলাকা এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ কমিউটার ও মহুয়া এক্সপ্রেস।
টঙ্গী রেলওয়ে জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা জানান, ঢাকা-ময়মনসিংহ রুটের সকল ট্রেন ঢাকা থেকে টঙ্গী হয়ে কিশোরগঞ্জের ভৈরব দিয়ে ময়মনসিংহে যাতায়াত করছে। দূর্ঘটনার কয়েক ঘণ্টা পর থেকে বিকল্প পথে ট্রেন চলাচল শুরু হয়।
জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, এই রুটের ট্রেন ঢাকা থেকে টঙ্গী হয়ে ভৈরব দিয়ে ময়মনসিংহের ওই অঞ্চলে যাতায়াত করছে।
উল্লেখ্য, আজ বুধবার ভোররাতে গাজীপুরের ভাওয়াল গাজীপুর স্টেশনের কাছে বনখুড়িয়া নামক স্থানে ট্রেন দূর্ঘটনা ঘটে। এই দূর্ঘটনায় একজন নিহত ও দুইজন রেলকর্মচারীসহ মোট ১১ জন আহত হন।
নিহত যাত্রীর লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে সাতজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় ও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত যাত্রী আসলাম শেখ (৩৫) ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার রৌহা গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে। নিহতের ভাই মোকছেদুল বলেন, নিহত আসলাম একজন কাঁচামাল ব্যবসায়ী।
তিনি কাঁচামাল নিয়ে ঢাকায় যাওয়ার জন্য গফরগাঁও স্টেশন থেকে মোহনগঞ্জ এক্সপ্রেসে উঠেছিলেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ আবু ফজল জানান, এ ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এরমধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন চারজন ও সাতজন চিকিৎসা নিয়ে চলে গেছেন।
আহতরা হলেন- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার জালাল উদ্দীনের ছেলে রফিকুল মোল্লা, (৩৫), সফিক মিয়ার স্ত্রী জামিনা খাতুন ৩৫), কুমিল্লার জসিম উদ্দিনের স্ত্রী সুরভী আক্তার (১৮), নেত্রকোনার গৌতম সাহার স্ত্রী রুপালি সাহা (৪০), মনির উদ্দিনের ছেলে বেলাল উদ্দিন ( ৪০) জসিম উদ্দিনের স্ত্রী রওশন আরা (৩০), নিজাম উদ্দিনের ছেলে জলিল (৩৮), লালু মিয়ার ছেলে সুমন (২৫), ও গনু মিয়ার ছেলে রফিকুল (৩৫)।
আহত অপর দুইজন হলেন, ট্রেনের লোকো মাস্টার ময়মনসিংহের ইসমাইলের ছেলে এমদাদ হোসেন ও সহকারী লোকো মাস্টার নেত্রকোনার কুদ্দুস মিয়ার ছেলে সবুজ।
হাসপাতালে ভর্তি চারজন হলেন- রফিকুল, জামিনা, সুরভী ও রুপালী সাহা।
এই ঘটনায় এখনও উদ্ধার কাজ চলছে। ঘটনা তদন্তে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেছেন, ঘটনার পরপরই তদন্ত কমিটি হয়েছে। তদন্ত চলছে ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories