রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শেষমেশ হবু শ্বশুরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে রাজি হলো কনে !

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৭৯ বার

বর প্রেম করেন অন্য এক মেয়ের সঙ্গে। তাই বিয়ে ঠিক হলেও পরিবারের চাপে বিয়ে করতে এসে প্রেমিকার হাত ধরেন। শেষমেশ ঘটনা ঘটলো উল্টো। মেয়ে তার হবু শ্বশুরকেই বর মেনে বিয়ের পিঁড়িতে বসতে রাজি হলো। এ ঘটনা ভারতের বিহারে। 
ভারতের বিহার রাজ্যে সেদিন বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল স্বপ্নার (২১)। বিয়েও হয়েছে।কিন্তু বরের সঙ্গে নয়, হবু শ্বশুরের সঙ্গে।
 
উড়িষ্যা পোস্টের খবরে বলা হয়, লগ্ন অনুযায়ী বিয়ের দিন রাজ্যের সমস্তিপুর এলাকায় কনের বাড়িতে হাজির হন বরপক্ষ। এমন সময়ে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যান বর।

এতে বেশ বিপত্তির মুখে পড়ে দুই পক্ষই। শেষমেশ নিজের সম্মান বাঁচাতে আজব এক সিদ্ধান্ত নেন কনের বাবা। তিনি মেয়েকে বরের বাবা রোশানের সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাব দেন। প্রস্তাবে রাজিও হন রোশান। এমন পরিস্থিতিতে কোনো পথ খোলা না পেয়ে বিয়েতে রাজি হয়ে যান কনে স্বপ্না। ওই দিনেই ৬৫ বছর বয়সী হবু শ্বশুরের সঙ্গে মালাবদল করেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories