বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

টঙ্গীতে অগ্নিনির্বাপণ যন্ত্র পরীক্ষাকালে বিস্ফোরণে শ্রমিক নিহত

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৬৪ বার

টঙ্গীর তিস্তার গেইটস্থ আনোয়ার সিল্ক মিলস লিমিটেড কারখানার কলোনিতে অগ্নিনির্বাপন যন্ত্র পরীক্ষার সময় বিস্ফোরণে আব্দুস সাত্তার ( ৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
এসময় অপর এক শ্রমিক আহত হয়েছে। সোমবার দুপুরে তিস্তার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত আব্দুস সাত্তার নেত্রকোনা জেলার বাসিন্দা। তিনি কারখানায় দমকল কর্মী হিসেবে কাজ করতেন। এসময় শহীদুল নামে অপর শ্রমিক আহত হয়েছে।
জানা গেছে, সোমবার দুপুর দেড়টায় টঙ্গীর তিস্তার গেইট এলাকায় আনোয়ার সিল্ক মিলস কারখানার শ্রমিক কলোনিতে অগ্নিনির্বাপন যন্ত্র (ফায়ার এক্সটিং গুইশার) পরীক্ষা করার সময় আ: আব্দুস সাত্তার দূর্ঘটনার কবলে পড়ে। এসময় বিকট শব্দে অগ্নিনির্বাপন যন্ত্রটি বিস্ফোরণ ঘটে। এতে আব্দুস সাত্তার ও তৌহিদুল ইসলাম গুরতর আহত হয়। পরে স্থানীয় লোকজন
তাদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সাত্তার মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টঙ্গী থেকে গুরুতর আহত আব্দুস সাত্তার মারা গেছেন। বিষয়টি টঙ্গী পূর্ব থানায় জানানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories