রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউটিউব দেখে বাড়িতেই কারখানা ও ল্যাব স্থাপন এবং ইয়াবা তৈরির চেষ্টা, যুবক গ্রেফতার কালিয়াকৈরে থেমে থেমে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  বিএনপি জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় পিতার মামলা, বন্ধু শাহরিয়ার রেজা দীপ গ্রেপ্তার বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ১৩ দেশে ফিরেছে সৌদি আরবে নিহত ৭ বাংলাদেশির মরদেহ লক্ষ্মীপুরে পাসের হার ৪১.২৯, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা

আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে শোকজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৮ বার

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে নেতাকর্মী নিয়ে ভোটের প্রচারণার অভিযোগে তাকে এ শোকজ করা হয়।
আজ শনিবার (৯ ডিসেম্বর) সকালে নির্বাচনী এলাকা-১৮১ নির্বাচনী অনুসদ্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইসরাত জাহান নাসরিন এই তলব আদেশ দিয়েছেন। পাশাপাশি ১০ ডিসেম্বর নির্ধারিত জায়গায় সশরীর বা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
শোকজের চিঠিতে জানানো হয়, বিভিন্ন গণমাধ্যমে আপনি গত ৭ ডিসেম্বর রাজধানীর বিভিন্ন এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় আপনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এসব এলাকায় যান এবং স্থানীয় নির্বাচনী কার্যালয় পরিদর্শন করেন। তখন বিপুল জনসমাগম ঘটে এবং আপনি নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা চালান যা নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়। উক্ত সংবাদ বিভিন্ন পত্র-পত্রিকা এবং অনলাইন পোর্টালে প্রকাশিত হয়। উপরিউক্ত সূত্রে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি অত্র কমিটির গোচরিভূত হয় এবং সংবাদের তথ্যসমূহ বিশ্লেষণ পূর্বক অত্র অনুসন্ধান কমিটি নির্বাচন পূর্ব অনিয়মের সত্যতা পান। উক্ত মতবিনিময় সভাকে কেন্দ্র করে নির্বাচনী এলাকা-১৮১ এর বিভিন্নস্থানে নৌকা প্রতীকের অসংখ্য পোস্টার ও ব্যানার লাগানো হয়েছে। তাছাড়াও অনুসন্ধানকালে আরও দেখা যায় যে, নির্বাচনী এলাকা-১৮১ বিভিন্ন এলাকায় আপনার নাম, ছবি এবং নৌকা প্রতীক ব্যবহার করে বিশাল বড় রঙিন ব্যানার, বিলবোর্ড স্থাপন করা হয়েছে যা বৈদুতিক খুটি, পিলার, ফুটওভার ব্রিজ ও মেট্রোরেলের পিলারের সাথে লাগানো আছে। উক্ত কার্যক্রম নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে।
সেখানে আরও বলা হয়, নির্বাচন আচরণ বিধিমালা-২০০৮ এর বিধি ১২ এবং ৭(১) এর (ক), (খ) লঙ্ঘন করেছেন। উক্ত বিধি অনুযায়ী ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বিষয়টি নির্বাচন কমিশনের রোববার (১০ ডিসেম্বর) দুপুর কমিটির কার্যালয়, জজ (যুগ্ম জেলা জজ) অর্থঋণ আদালত নং-৪, ঢাকায় ব্যক্তিগত ভাবে অথবা আপনার মনোনীত একজন প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories