কাপাসিয়ার জনপ্রিয় ইউএনও একেএম গোলাম মোর্শেদ খান কাপাসিয়া উপজেলা থেকে বৃহস্পতিবার বিদায় নিলেন। ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর যোগদানের পর নিজ গুণে সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। উপজেলাবাসী একজন সৎ, কর্মঠ, জনবান্ধব ও দক্ষ অফিসার হিসেবে তাঁকে চিনতেন ও জানতেন
একেএম গোলাম মোর্শেদ খাঁন ৩৩তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন সদস্য। তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাপাসিয়া প্রথম দায়িত্ব পালন করেন। তিনি ১০ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় একই পদে যোগাযোগ করার কথা জানান।
বান্ধবপূর্ণ এই উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলার জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বন্ধসুলভ ও তরুন অভিভাবক হয়ে দক্ষ প্রশাসক হিসেবে উপজেলার সব শ্রেণি-পেশার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন তিনি।
কাপাসিয়া প্রেসক্লাব সভাপতি সঞ্জীব কুমার দাস, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমীন সিকদার, সাংবাদিক শরিফ সিকদার, মাসুদ পারভেজ, উত্তম কুমার দাস বিয়াদী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিকেলে কাপাসিয়া উপজেলা অফিসার্স ক্লাব উদ্যোগে বিদায় জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খাঁন বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ এর সুযোগ্য কন্যা স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, কাপাসিয়া উপজেলার পরিষদ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সমাজের বিশিষ্টজনেরা সব সময় আমার কাজে সহযোগিতা করছেন। আমি কাপাসিয়াবাসীর কাছে কৃতজ্ঞ।
Leave a Reply