রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউটিউব দেখে বাড়িতেই কারখানা ও ল্যাব স্থাপন এবং ইয়াবা তৈরির চেষ্টা, যুবক গ্রেফতার কালিয়াকৈরে থেমে থেমে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  বিএনপি জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় পিতার মামলা, বন্ধু শাহরিয়ার রেজা দীপ গ্রেপ্তার বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ১৩ দেশে ফিরেছে সৌদি আরবে নিহত ৭ বাংলাদেশির মরদেহ লক্ষ্মীপুরে পাসের হার ৪১.২৯, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা

জুম্মার নামাজের পর ঢাকায় বিক্ষোভ করবে হেফাজত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৫ বার

নেতাকর্মীদের মামলা প্রত্যাহার, কারাবন্দি আলেমদের মুক্তি এবং শিক্ষাব্যবস্থায় ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলো বাতিলের দাবিতে আজ শুক্রবার বিক্ষোভ সমাবেশ করবে হেফাজতে ইসলাম।
এদিন জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
গত বুধবার হেফাজতের কেন্দ্রীয় নেতাদের এক সভায় এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের নায়েবে আমির মাওলানা বাহাউদ্দীন জাকারিয়ার সভাপতিত্বে ওইদিনের সভায় আলেমদের সঙ্গে ‘হয়রানিমূলক’ আচরণ অতিসত্বর বন্ধ করা, কারাবন্দি আলেমদের মুক্তি এবং ২০১৩ সাল থেকে এ পর্যন্ত হেফাজত নেতাদের বিরুদ্ধে করা সব ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
সভায় কেন্দ্রীয় নেতা মাওলানা মাহফুজুল হক, মুহিউদ্দিন রাব্বানী, আবদুর রব ইউসুফী, নাজমুল হাসান কাসেমী, জুনাইদ আল হাবিব, মনজুরুল ইসলাম আফেন্দী, আজিজুল হক ইসলামাবাদী, ফজলুল করিম কাসেমী, মনির হোসাইন কাসেমী, আতাউল্লাহ আমিন উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories