বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

গাজীপুরে কাভার্ড ভ্যানে আগুন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩২ বার

গাজীপুরের কাপাসিয়ায় প্রাণ আরএফএল কোম্পানির একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কাপাসিয়া-চাঁদপুর-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের বড়পুশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাপাসিয়ার চাঁদপুর হয়ে কালিগঞ্জ যাওয়ার আঞ্চলিক সড়কের বড়পুশিয়া এলাকায় হঠাৎ ছয়-সাতজন দুর্বৃত্ত তিনটি মোটরসাইকেলে এসে কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কাভার্ড ভ্যান চালক সুমন বলেন, রাজেন্দ্রপুর থেকে খালি কাভার্ড ভ্যানটি নিয়ে ঘোড়াশালের প্রাণ কারখানায় যাওয়ার সময় কাপাসিয়ার বড়পুশিয়া এলাকায় পৌঁছলে তিনটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এসে গাড়ির গতিরোধ করে। এ সময় তারা ইট দিয়ে কাভার্ড ভ্যানের সামনের গ্লাসটি ভেঙে ফেলে। পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দুর্বৃত্তরা চলে যায়।
কাপাসিয়া থানার ওসি মো. আবুবকর মিয়া বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। রাজনৈতিক ফায়দা লুটতেই এমন ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories