সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

১০ ডিসেম্বর আ.লীগের সমাবেশের বিষয়ে সিদ্ধান্ত নির্বাচন কমিশন সভায়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৯ বার

আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করতে চায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ সমাবেশের অনুমতি চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়েছে দলটি। রোববার (৩ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এ দিন সমাবেশটি করতে চায় ক্ষমতাসীনরা।
সমাবেশের অনুমতির বিষয়টি নির্বাচন কমিশন সভা থেকে অনুমতি নেওয়া লাগবে। সে জন্য কমিশন সভায় এটা উপস্থাপনের জন্য সোমবার কার্যতালিকায় রাখা হয়েছে। আওয়ামী লীগের প্রস্তাব মঙ্গলবার নির্বাচন কমিশন সভা থেকে চূড়ান্ত অনুমোদন হতে পারে।
এদিকে বিএনপি যদি সমাবেশ করতে চায় তবে ইসি থেকে দলটির অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন হবে না। কারণ দলটি নির্বাচনে অংশগ্রহণ করছে না বা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ায় নেই। ফলে এটা ইসির অনুমতি নেওয়ার বিষয়েও পড়ে না বলে জানায় ইসি।
নির্বাচন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আওয়ামী লীগ ১০ ডিসেম্বর সমাবেশ করার জন্য বিভাগীয় কমিশনারের কাছে অনুমতি চেয়েছে। এটা কমিশনে উপস্থাপন করা হবে।
সরকার পদত্যাগের একদফা দাবি আদায়ে হরতাল ও অবরোধের পাশাপাশি ভিন্ন কর্মসূচিও পালন শুরু করেছে বিএনপি। জাানা গেছে, বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করারও চিন্তা করছে দলটি। দলটি যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ায় নেই সুতরাং তাদের কোনো অনুমতি নিতে হবে না। সেই ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের অনুমতি লাগবে।
বিএনপি যদি সমাবেশ করতে চায় তখন অনুমতি লাগবে কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা (বিএনপি) আমাদের অংশ নয়। কারণ দলটি নির্বাচন মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে না, সুতরাং তাদের অনুমতি নিতে হবে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories