রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউটিউব দেখে বাড়িতেই কারখানা ও ল্যাব স্থাপন এবং ইয়াবা তৈরির চেষ্টা, যুবক গ্রেফতার কালিয়াকৈরে থেমে থেমে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  বিএনপি জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় পিতার মামলা, বন্ধু শাহরিয়ার রেজা দীপ গ্রেপ্তার বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ১৩ দেশে ফিরেছে সৌদি আরবে নিহত ৭ বাংলাদেশির মরদেহ লক্ষ্মীপুরে পাসের হার ৪১.২৯, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা

বিএনপির আরও ২ নেতাকে বহিষ্কার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪ বার

আরও দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। শনিবার (২ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত দুই নেতা হলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির সদস্য খন্দকার ওয়াহিদ মুরাদ ও মধুপুর উপজেলা বিএনপির সদস্য খন্দকার আনোয়ারুল হক। তাদের দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে শনিবার অন্য এক বিজ্ঞপ্তিতে বান্দরবান জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কুদ্দুছকেও দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
এ নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শৃঙ্খলাবিরোধী অভিযোগে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের ১৮ নেতা বহিষ্কার করলো বিএনপি। দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে দলীয় শৃঙ্খলা অমান্য করায় বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাদের বহিষ্কার করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories