রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউটিউব দেখে বাড়িতেই কারখানা ও ল্যাব স্থাপন এবং ইয়াবা তৈরির চেষ্টা, যুবক গ্রেফতার কালিয়াকৈরে থেমে থেমে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  বিএনপি জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় পিতার মামলা, বন্ধু শাহরিয়ার রেজা দীপ গ্রেপ্তার বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ১৩ দেশে ফিরেছে সৌদি আরবে নিহত ৭ বাংলাদেশির মরদেহ লক্ষ্মীপুরে পাসের হার ৪১.২৯, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা

নরসিংদী-৩ শিবপুর আসন মনোনয়ন পেলেন সাংবাদিক আলম খান

নরসিংদী প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৫১ বার

নরসিংদী-৩ শিবপুর আসন মনোনয়ন পেলেন সাংবাদিক আলম খান। নরসিংদী-৩ শিবপুর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকে মনোনয়ন পেয়েছেন সাংবাদিক আলম খান। অদ্য শনিবার ২৫ নভেম্বর বিকেলে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থী সাংবাদিক আলম খান। সাংবাদিক আলম খান জেলা যুব ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি ও শিবপুর প্রেস ক্লাবের সাবেক আহবায়ক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ শিবপুর আসন থেকে অংশ নেওয়ার জন্য তার হাতে মনোনয়নপত্র তুলে দেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।এ বিষয়ে জাকের পার্টির মনোনীত প্রার্থী আলম খান বলেন, শিবপুর উপজেলায় উন্নয়নের অনেক ঘাটতি রয়েছে। যারাই এ আসন থেকে নির্বাচিত হয়েছিল তারা সবাই নিজেদের আখের গুছিয়েছেন। সে জন্য নিরীহ অসহায় ন্যায় বিচার প্রতিষ্ঠা লক্ষে ও পরিবর্তনের আশায় নির্বাচনে অংশগ্রহণের জন্য জাকের পার্টি থেকে নির্বাচনে অংশগ্রহণ করিব ইনশাল্লাহ।নির্বাচিত হতে পারলে শিবপুর তথা নরসিংদীবাসীর প্রাণের দাবি একটি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিক্যাল কলেজ হাসপাতাল সহ অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করিব।তিনি আরও বলেন, অঢেল টাকা নয়, জনগণের দ্বারে দ্বারে গোলাপের সুরভি ছড়িয়ে দেবো। এভাবেই আমরা সকলকে উজ্জীবিত করবো পরিবর্তনের পথে। বিজয় হবে ইনশাআল্লাহ।নরসিংদী-৩ আসনটি শিবপুর উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে ভোটার রয়েছেন ২ লাখ ২৪ হাজার ৫৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮৭ ও নারী ভোটার ১ লাখ ১২ হাজার ৪৩২জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories