রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউটিউব দেখে বাড়িতেই কারখানা ও ল্যাব স্থাপন এবং ইয়াবা তৈরির চেষ্টা, যুবক গ্রেফতার কালিয়াকৈরে থেমে থেমে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  বিএনপি জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় পিতার মামলা, বন্ধু শাহরিয়ার রেজা দীপ গ্রেপ্তার বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ১৩ দেশে ফিরেছে সৌদি আরবে নিহত ৭ বাংলাদেশির মরদেহ লক্ষ্মীপুরে পাসের হার ৪১.২৯, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা

ফেনীতে নৌকার মনোনয়ন পেলেন যারা

ফেনী প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৭৮ বার

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীতে নৌকার মনোনয়ন পেলেন আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, নিজাম উদ্দিন হাজারী ও মো. আবুল বাশার।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের পক্ষ থেকে তাদের ৩ জনের নাম ঘোষণা করেন।
মনোনয়ন ঘোষণার পর ফেনী জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে রোববার বিকেলে ফেনী পৌরসভা চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
ফেনী-১ (পরশুরাম-ফুলগাজী-ছাগলনাইয়া) আসনে প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ (সদর) আসনে বর্তমান সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান মো. আবুল বাশার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories