মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব অ্যাপলের নেতৃত্ব পরিবর্তন, ১৩ বছর পর সিইও পদ ছাড়ছেন টিম কুক কাতারে পুনরায় বিদেশি ফ্লাইট চালু, এয়ারলাইন্সের সঙ্গে যাত্রীদের যোগাযোগের পরামর্শ ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা

সকল জল্পনা-কল্পনা শেষে ৪৮, নওগাঁ-৩ আসনে নৌকার মাঝি হলেন সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী

নওগাঁ প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১০০ বার

সকল জল্পনা-কল্পনা শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী। তিনি সৌরেন নামেও পরিচিত একজন অবসরপ্রাপ্ত বাংলাদেশি সরকারি কর্মকর্তা। সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী ১৯৬১ সালে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের বালুভরা গ্রামে সম্ভ্রান্ত সনাতন পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ব্রজেন্দ্র নাথ চক্রবর্ত্তী ও মাতা সবিতা চক্রবর্ত্তী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বিএ (সম্মান) সহ মাস্টার্স ডিগ্রী লাভ করে একই বিশ্ববিদ্যালয় হতে এলএলবি ডিগ্রিও অর্জন করেন। তিনি ২ পুত্রের জনক।
সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী প্রশাসন ক্যাডারের ৭ম ব্যাচের (১৯৮৫) একজন কর্মকর্তা। তিনি ১৫ ফেব্রুয়ারি ১৯৮৮ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মজীবন শুরু করেন।
৩০ জানুয়ারি ২০১৮ সালে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে যোগদানের পূর্বে তিনি অতিরিক্ত সচিব হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার বিভাগে দায়িত্ব পালন। তিনি যুগ্মসচিব হিসেবে স্থানীয় সরকার বিভাগে দায়িত্ব পালন করেন।
তিনি উপসচিব হিসেবে পাট অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করার পূর্বে রাঙ্গামাটির জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে জাতীয় সংসদ সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। ২০২০ সালের ১৮ মে তিনি সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পান। তিনি জাতীয় সংসদের সদস্য হতে ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন।
২৬ নভেম্বর (রবিবার) বিকাল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, শফিকুল ইসলাম নাদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকসহ কেন্দ্রীয় ও দলীয় মনোনয়ন প্রত্যাশীরা।
সচেতন মহল বলছেন, সৌরেন্দ্রনাথ ব্যক্তি ও কর্মজীবনে যতটা সফল রাজনৈতিক জীবনে কতটা সফল হন সেটা দেখার অপেক্ষায় বদলগাছী-মহাদেবপুর উপজেলাবাসি।
উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories