রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ চট্টগ্রামে আরও এক উপজেলা গঠনের উদ্যোগ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

গাজীপুরের সালনা এলাকায় দুটি কাভার্ডভ্যানে আগুন

শিমু আক্তার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৯৮ বার

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় পোশাক কারখানার সুতাবাহী দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দক্ষিণ সালনা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে দুটি কাভার্ডভ্যান ময়মনসিংহের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যান দুটি গাজীপুর মহানগরীর সদর থানার দক্ষিণ সালনা এলাকায় পৌঁছালে আট থেকে দশজন দুষ্কৃতিকারী মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে গাড়ি দুটির গতিরোধ করে। এ সময় পেট্রল দিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাভার্ডভ্যান দুটির সামনের অংশ ও ভেতরে থাকা মালামাল পুড়ে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন, অবরোধ সমর্থকরা দুটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories