সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

টঙ্গীতে মাদক ও ছিনতাইকারী নিয়ন্ত্রণকারী কেরাণীটেক এর কুলসুম ও তার ভাই শান্ত

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১০৬ বার

গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন ৪৬ নং ওয়ার্ড কেরাণীটেক বস্তির মাদক সম্রাঙ্গী কুলসুম আক্তার, তার ছোট ভাই শান্ত এবং হৃদয় গড়ে তুলেছে মাদকের পাশাপাশি ছিনতাই’র বিশাল নেটওয়ার্ক। এ যেন দেখার কেউ নেই ?
কুলসুম আক্তার কেরানিরটেক বস্তির মাদক সম্রাঙ্গী হিসাবে পরিচিত,তার রয়েছে মাদকের সিন্ডিকেট। তার নামে রয়েছে একাধিক মাদক মামলা বর্তমানে কুলসুম আক্তারের নেতৃত্বে চলছে হরদম ছিনতাই। কুলসুমের ছোট ভাই শান্ত এবং হৃদয় প্রতিদিন টঙ্গী রেল স্টেশনের এবং আশেপাশের এলাকায় ছিনতাইসহ মাদক ক্যাকসা করছে প্রকাশ্যে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ ই অক্টোবর ২০২৩ ইং তারিখ রাত আনুমানিক ১১ টায় আমতলী থেকে সুইচ গিয়ার(চাকু) দিয়ে ভয় দেখিয়ে দুটি এন্ড্রয়েড মোবাইল সেট এবং নগদ ত্রিশ হাজার টাকা জোর পূর্বক রেখে দেয় শান্ত। পরে ঐ ব্যক্তি টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ এবং স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতায় মোবাইল ফোন দুটি উদ্ধার করা গেলেও নগদ টাকা এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে নাম না প্রকাশ করার শর্তে একাধিক ব্যক্তি জানায়. কুলসুম মাদক ব্যবসায়ী এবং তার ছোট ভাই শান্ত কে দিয়ে এলাকায় ছিনতাই চুরিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করিয়ে থাকে। তাদের বিরুদ্ধে কেউ কোন কথা বললে পারে না। তাদের বিরুদ্ধে কেউ কথা বললে তাদের উপর চলে অত্যাচার।তাই এলাকাবাসীর দাবি এদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories