রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ চট্টগ্রামে আরও এক উপজেলা গঠনের উদ্যোগ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা অভিযোগে স্বামী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৪৮ বার

গাজীপুরের টঙ্গীতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ২টার দিকে টঙ্গীর পাগাড় এলাকায়।
নিহতের নাম সাফিয়া (৩৬)। তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার সাচাইল গ্রামের মৃত আব্দুর রশিদের মেয়ে। সাফিয়া পাগাড় এলাকার জনৈক আলবার্ট হাওলাদারের ভাড়া বাড়িতে স্বামী লিটন মিয়ার সঙ্গে বাস করতেন।
শুক্রবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার পর পুলিশ নিহত সাফিয়ার স্বামী লিটন মিয়াকে গ্রেফতার করেছে। সুফিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। লিটন পেশায় একজন রিকশাচালক।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত সাফিয়া পেশায় একজন পোশাক শ্রমিক। দুজনের আয়ে তাদের সংসার চলত। আর সংসারের নানা টানাপোড়েন নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। গতকাল (বৃহস্পতিবার) রাতেও ফের ঝগড়া হয়। এরই কিছুক্ষণ পর সুফিয়ার স্বামী লিটন মিয়া সুফিয়াকে শ্বাসরোধে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে পালিয়ে যায়। পরে ভোরে সুফিয়ার ভাই ওই ভাড়া বাড়িতে এসে পুলিশে খবর পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সাফিয়ার ভাই এনামুল হক বলেন, গভীর রাতে আমার দুলাভাই (লিটন মিয়া) ভাগ্নি উষা মনির অসুস্থতার কথা বলে ফোন করে ডাকেন। পরে ভোরে তাদের বাসায় গিয়ে আমার বোনের নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিই। পরে পুলিশ লিটন মিয়াকে গ্রেফতার করে।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। স্বামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories