রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ চট্টগ্রামে আরও এক উপজেলা গঠনের উদ্যোগ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

টঙ্গীতে শীর্ষ মাদক ব্যবসায়ী রুনাকে গ্রেফতারকালে পুলিশের উপর মাদক ব্যবসায়ীদের হামলা,আহত-৮

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৭ বার

টঙ্গীর ক্রাইম জোন খ্যাত কেরানীরটেক বস্তি থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী এবং একাধিক মাদক মামলার আসামী রুনা আক্তার কে গ্রেফতারের পর স্থানীয় মাদক ব্যবসায়ীদের দ্বারা হামলার শিকার হয়েছে পূবাইল থানা পুলিশের এসআই হুমায়ুন কবিরসহ ৮ পুলিশ সদস্য। এদের মধ্যে গুরতর আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনায় এজাহার নামীয় ১১ জনসহ অজ্ঞাত আরো ৭/৮ জনের নামে মামলা হয়ছে। রুনা আক্তার ও তার স্বামী সুমনকে গ্রেফতার দেখানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পূবাইল থানার সাধারণ ডায়রী নং-১০৪৫ তারিখ ২৬ সেপ্টেম্বর মূলে পূবাইল থানার এস আই হুমায়ুন কবির এবং সঙ্গীয় এস আই রাশেদুর রহমান, এএসআই আল মামুনসহ অপর ৫ পুলিশ সদস্য গোপন সংবাদে জানতে পারেন, পূবাইল থানার মামলা নং-৮/৯৮ তাং-১৬/০৮/২০২৩ ইং ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ [১] সারণীর এর ১০ [ক]/৪১ এর এজাহার নামীয় পলাতক আসামী কেরানীরটেক বস্তির বাসিন্দা মাদক ব্যবসায়ী সুমন মিয়ার স্ত্রী এবং আব্দুল কাদের ওরফে আব্দুল রাজ্জাকের মেয়ে রুনা আক্তার [৩৬] এলাকায় অবস্থান করছেন। বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাদের অবগত করে উপরোক্ত পুলিশ কর্মকর্তাগন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওইদিন রাত সাড়ে ৮ টায় গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন ৪৬ নং ওয়ার্ড অর্ন্তগত হমিারদিঘী সাকিনস্থ আমতলী কেরানীরটেক বস্তি থেকে রুনা আক্তারকে গ্রেফতার করে টঙ্গী কালীগঞ্জ সড়কের আমতলী মোড়ে পুলিশে পিকআপে উঠানোর সময় স্থানীয় শীর্ষ মাদক ব্যবসায়ী রুনার স্বামী সুমন মিয়ার [৩৪] নেতৃত্বে মো. সুজন ওরফে কাটারী সুজন [৩৫] মামুন [২৮] কারিনা [৩৫] আব্দুল কাদের ওরফে আব্দুল রাজ্জাক [৫৮] মো. রিফাত [১৮] পারভেজ [২২] ইমাদুল [২৫] আনু [৩০] আমির [৪০] সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জন দেশী অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে গ্রেফতারকৃত শীর্ষ মাদক ব্যবসায়ী রুনা আক্তারকে ছনিেিয় নিতে অর্তকির্তে পুলিশের উপর হামলা চালায় এবং পুলিশের পিকআপ ভাংচুর করে। এসময় মাদক ব্যবসায়ীদের হামলায় এস আই হুমায়ুন কবির, এসআই রাশেদুর রহমান, এএসআই আল মামুনসহ পুলিশ সদস্য মো. নজরুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. মোজাহার হোসেন, নারী পুলিশ সদস্য তাসলিমা আক্তার ও এলিজা আফরিন আহত হয়। এদের মধ্যে গুরতর আহত পুলিশ সদস্য মো. জাকির হোসেন, মো. মোজাহার হোসেন, নারী পুলিশ সদস্য তাসলিমা আক্তারকে টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় রুনা আক্তারের স্বামী এবং নরসিংদী জেলার পলাশ থানার গয়েশপুর গ্রামের স্থায়ী বাসিন্দা মো.সুরোজ মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী সুমন মিয়াকে সরকারী কর্তব্য কাজে বাধা এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধরসহ তাদের হামলার অভিযোগে পুলিশ ওই দিন রাতেই ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় এসআই হুমায়ুন কবির বাদী হয়ে এজাহার নামীয় ১১ জনসহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে অভিযুক্ত করে টঙ্গী পূর্ব থানার মামলা নং-৪২ তারিখ ২৭/০৯/২০২৩ ইং ধারা-১৪৩/৩৪৯/৩৩২/৩৩৩/৩৫৩/৩৪ পেনাল কোড-১৮৬০ রজু করা হয়েছে।
এদিকে রুনা ও সুমনকে পুলিশ গ্রেফতার করে পিকআপে নিয়ে যাওয়ার সময় আনন্দ টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি শাকিল ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে মাদক ব্যবসায়ী রুনা সংবাদকর্মী শাকিলকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভবিষ্যতে দেখে নেয়ার হুমকি দিয়েছে বলে জানা গেছে। যার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য : আমতলী কেরানীরটেক বস্তিতে দীর্ঘকাল ধরে ভয়াবহ মাদকদ্রব্য বেচাকেনা হয়ে আসছে। ২০০০ সালে পর থেকে বর্তমান সময় পর্যন্ত এ বস্তিতে একাধিকবার থানা পুলিশ, ডিবি পুলিশ, র‌্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন র‌্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও সদস্যসহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা ও সদস্যগন মাদক ব্যবসায়ী ধরতে গিয়ে মাদক ব্যবসায়ীদের দ্বারা হামলার শিকার হয়েছেন। ততাপিও এখানকার মাদকদ্রব্য ব্যবসা বন্ধ তো দূরের কথা নিয়ন্ত্রণ করতে পারেনি আইনর্শৃংখলা বাহিনী। সম্প্রতি এ ব্যবসার পরিধি আরো কয়েকগুন বৃদ্ধি পেয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে, এসআই হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে, অভিযুক্তদের নাম ঠিকানা সংগ্রহসহ তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories