রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ চট্টগ্রামে আরও এক উপজেলা গঠনের উদ্যোগ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

ময়মনসিংহের ফুলপুরে ৫ রোহিঙ্গা এসে ভোটার আইডি কার্ড করতে গিয়ে আটক-৮

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮১ বার

ময়মনসিংহের ফুলপুরে ৫ রোহিঙ্গা এসে ভোটার আইডি কার্ড করতে গিয়ে ৮ জন আটক হয়েছে । এ ঘটনায় সহযোগী আরও ৩ নাগরিকে আটক করেছেন ফুলপুর থানার পুলিশ।
ফুলপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসন এবং নির্বাচন অফিস সুত্রে জানা যায়, পরিচয় গোপন রেখে অজ্ঞাত নামা কিছু রোহিঙ্গা নিজেদের নাম ঠিকানা লিখে এনআইডি কার্ড করার উদ্দেশ্যে ফুলপুর নির্বাচন অফিসের আশেপাশে অবস্থান করছে। বিষয়টি সন্দেহ হলে উপজেলা নির্বাচন অফিস ফুলপুর থানার পুলিশ কে জানান। এ সময় ফুলপুর থানার এস আই মোফাখখির উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ বুধবার বিকালে ফুলপুর উপজেলা নির্বাচন অফিসের সামনে উপস্থিত হয় । এ সময় আটক করেন ৫ রোহিঙ্গা সহ ৮ জনকে। আটকৃতরা হলেন আব্দুর রহমান (২০),পিতা কলিমুল্লাহ, মাতা-আমেনা
টেকখালী ক‍্যাম্প, উখিয়া, কক্সবাজার, এনামুল্লাহ (২৩),পিতা-আমানুল্লাহ, মাতা-শাহজান, কতুবপালং ক‍্যাম্প -১২, কক্সবাজার, মোঃ মজিবর (২১), পিতা- হাজী সৈয়দ আলী, মাতা-মোছাঃ খোদেজা বেগম, টেকখালী ক‍্যাম্প-১২,উখিয়া, কক্সবাজার, মোঃ হাবিবুর রহমান (১৯), পিতা- মোঃ আব্দুল কালাম, মাতা-মোছা ইয়ামীন, সাবগন, টেকনাফ, কক্সবাজার,
মোঃ নুর কামাল(১৯), পিতা- মোঃ নুর মোহাম্মদ,
মাতা- হাজেরা বেগম, জাড়িমুড়া ক‍্যাম্প -২৭, টেকনাফ, কক্সবাজার। এ ঘটনার সাথে জড়িত বাংলাদেশী ৩ নাগরিককে আটক করা হয়। তারা হলেন মোঃ সিয়াম (২০) পিতা- মোঃ হাছেন আলী মাতা- ফজিলা, সাং বানিয়াছিট, থানা- সখিপুর,
মোঃ সিরাজুল (১৯) পিতা- মৃত লতিফ, মাতা- মোছাঃ সেফালী, সাং চর গোপিনপুর, থানা- ঘাটাইল, মোঃ ফরিদ(১৯),পিতা- আবুল হোসেন, মাতা- শরবানু, সাং শরবানু, সাং গাংগাইর দক্ষিণ পাড়, থানা- ঘাটাইল, জেলা- টাঙ্গাইল ।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান, এ ঘটনায় আটক ৫ রোহিঙ্গাসহ সহযোগী ৩ নাগরিক কে জিজ্ঞাসা চলছে। তাদেরকে কে বা কারা ভোটার আইডি কার্ড করতে সহযোগিতা করছেন এ সংক্রান্ত কোন তথ্য পাওয়া যায়নি। তিনি আরও জানান, আইনি ব্যবস্থা প্রক্রিয়াদিন । বর্তমানে তারা ফুলপুর থানায় হেফাজতে রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories