বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

গাজীপুর মহানগর পুলিশের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১ বার

নানা আনন্দ আয়োজন ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে গাজীপুর মহানগর পুলিশের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নেতৃত্বে শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন্নাহার, মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুব আলম, জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ কমিশনার তথ্য ও প্রযুক্তিগত পুলিশী সেবার ওপর জোর দিয়ে পুলিশকে প্রযুক্তিগত দক্ষতা অর্জনে আরও প্রশিক্ষণ, সাইবার অপরাধ দমন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নানা কর্ম পরিকল্পনা তুলে ধরেন।
কমিশনার মো. মাহবুব আলম বলেন, ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা অঙ্গীকারাবদ্ধ, আমরা জিরো টলারেন্সে পুলিশিং শুরু করেছি। এর মধ্যে আমরা অনেক কর্মপরিকল্পনা হাতে নিয়েছি। মহানগর পুলিশের জন্য নিজস্ব আবাসন, জায়গা জমি নির্ধারণ করা এবং স্থাপনা তৈরি করা।
চলতি অর্থবছরে ২৬ টি টহল গাড়ি ও অফিসারদের গাড়ির জন্য কাজ করছি যা দ্রুততম সময়ে হয়ে যাবে। প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের জন্য মহানগর পুলিশের যে জনবল রয়েছে তাদের উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ প্রদান ও প্রযুক্তি ব্যবহারের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
এজন্য ৮ম তলায় সিসিটিভি ও সার্ভার স্থাপন করা হয়েছে। হাই রেজুলেশন ৪ কে ক্যামেরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরার মাধ্যমে নগরবাসীকে উন্নত সেবা প্রদান করা হবে।
এছাড়া আমরা সাইবার সেল গঠন করেছি যার মাধ্যমে নগরবাসীকে উন্নত সেবা প্রদান করা যাবে বলে আমি বিশ্বাস করি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories