বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

মায়ের পাশে থেকে আধুনিক গাজীপুর গড়ার অঙ্গীকার : জাহাঙ্গীর আলমের

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৬ বার

মায়ের পাশে থেকে -ছেলে জাহাঙ্গীর আলম এবার অঙ্গীকার করলেন একটি আধুনিক গাজীপুর গড়ার। আগামী ১১ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় বঙ্গতাজ অডিটোরিয়ামে সাবেক সফল মেয়র আলহাজ্ব এড মোঃ জাহাঙ্গীর আলম এর গর্বিত-রত্নগর্ভা মা, গাজীপুর সিটির সর্বপ্রথম নগরমাতা, গাজীপুর এর প্রথম নারী মেয়র জায়েদা খাতুন এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিটির উন্নয়নে সকলের সহযোগিতা চেয়ে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় মা সন্তান মিলে এবং সর্বদা মায়ের পাশে থেকে গাজীপুর সিটি করপোরেশনকে পরিকল্পিত বাসযোগ্য আধুনিক নগরী হিসাবে গড়ে তুলবো।
আমাদের শহর আমরা নিজেরা গড়বো। আমাকে লক্ষ লক্ষ ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছিলেন, এবার আমার হয়ে আমার মাকে সিটির কাজ করতে মেয়র নির্বাচিত করেছেন। আমি ও আমার মা সিটির উন্নয়ন কাজ করে আপনাদের এ ঋণ শোধ করার চেষ্টা করবো।
আগামীকাল সোমবার ১১ টায় (১১ সেপ্টেম্বর) নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন ও ৭৬ জন কাউন্সিলরদের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নগরবাসীদের দাওয়াত দিতে গিয়ে ফেসবুক এক ভিডিও বার্তায় এসব কথা বলেন জাহাঙ্গীর আলম। আগামীকাল ১১ সেপ্টম্বর সেমবার গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে তার মায়ের পক্ষে নগরবাসীর সবাইকে দাওয়াত দিয়ে উপস্থিত থাকার এ আহবান জানান তিনি।
উল্লেখ্য : গত ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন বিপুল ভােটে মেয়র নির্বাচিত হন। সিটির আগের পরিষদের মেয়াদ শেষ না হওয়ায় নির্বাচন অনুষ্ঠানের সাড়ে ৩ মাস পর আগামীকাল ১১ সেপ্টেম্বর নির্বাচিত মেয়র, কাউন্সিলরা আনুষ্ঠানিকভাবে গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্বভার গ্রহণ করবেন। এদিকে ১০ সেপ্টেম্বর সোমবার সিটির ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণ সিটির আয় ব্যয়ের হিসাবসহ দায়িত্বভার বুঝিয়ে দিয়ে বিদায় নিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories