রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

ডিবি পরিচয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ ও সংবাদকর্মী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭২ বার

গাজীপুরের টঙ্গীতে ডিবি পরিচয়ে দোকানির টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন প্রতারক পুলিশ সদস্য ও একজন নামসর্বস্ব সংবাদকর্মীকে বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাকৃতরা হলনে আজাদুর রহমান আজাদ ও কথিত নাম সর্বস্ব সংবাদকর্মী কামরুজ্জামান টিটু।
পুলিশ জানায়, পুলিশ সদস্য আজাদ আগেও বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। যে কারণে দুই বছর আগে তাঁকে রাজারবাগ পুলিশ লাইনে ক্লোজ করা হয়। এছাড়া আজাদ একজন মাদকাসক্ত । আর মাইটিভিসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক পরিচয়ধারী কামরুজ্জামান টিটু টঙ্গী নতুন বাজার এলাকার জামাই এবং পার্শ্ববর্তী মদিনাপাড়া এলাকার বাসিন্দা।
গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় বিকাশ এজেন্ট সুমন ও তাঁর ভাতিজা আবিরকে ডিবি লেখা একটি মাইক্রোবাস থেকে ৭/৮ জন নেমে মারধর করে গাড়িতে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাঁরা ডাকচিৎকার শুরু করলে একপর্যায়ে তাঁদের কাছে থাকা ব্যাগ ভর্তি ৩ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে কেটে পড়ে ।
এ ঘটনায় পরদিন মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী দোকানদার। গতকাল বুধবার সেই অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করার পরই পুলিশ মাঠে নামে।
আজ বৃহস্পতিবার দুপুরে টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে গতকাল বুধবার রাতে ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories