সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন সৈয়দ মুহাম্মদ সাবির শাহ এর সঙ্গে সুন্নি সাইবার ফোর্সের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে খোলাবাজার থেকে টিসিবির পণ্য উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬ বার

গাজীপুরের শ্রীপুরে খোলাবাজার থেকে টিসিবি পণ্য উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৬ সেপ্টম্বর) বিকাল ৪টায় শ্রীপুরের বরমী বাজার এলাকা থেকে ২ লিটারের ১০টি সোয়াবিন তেলের বোতল উদ্ধার করা হয়। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তরিকুল ইসলাম জানান, টিসিবি পণ্য বিক্রি করার সময় স্থানীয়রা শুভ নামে একজনকে আটক করার চেষ্টা করে। এসময় সে দৌঁড়ে পালিয়ে যায়। খবর পেয়ে সহকারী কমিশনারকে (ভূমি) ঘটনাস্থলে পাঠিয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত শুভ বরমী ইউনিয়নের সংরক্ষিত আসন -১ এর সদস্য মনোয়ারা ইয়াসমিনের ছোট ছেলে।
বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জানান, আমি শুনেছি মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) টিসিবি পণ্য দেয়ার সময় সরক্ষিত আসনের নারী ইউপি সদস্যর ছেলে শুভ ১০টি টিসিবি পণ্য গ্রহণ করেছে।
বরমী ইউনিয়ন পরিষদের সদস্য রতন মিয়া জানান, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) টিসিবি পণ্য বিতরণ করা হয়েছে। ওই সময় শুভ’র কাছে ১০টি পণ্য ছিলো। বরমী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত টিসিবি ডিলার জসিম মিয়া জানান, আমি কাউকে অতিরিক্ত পণ্য দেই নাই।
অভিযুক্ত শুভ’র মা সরক্ষিত নারী ইউপি সদস্য মনোয়ারা ইয়াসমিন জানান, আমার ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories