শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অস্ত্র ও গাঁজাসহ গাজীপুর কাশিমপুর কারাগারে ঢুকছিল জেসিসি’র ময়লার গাড়ি, গ্রেফতার-২

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫ বার

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে গাজীপুর সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ি প্রবেশের সময় সেখানে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও গাঁজা উদ্ধার করেছে কারা পুলিশ। এ সময় গাড়ির চালকসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। শনিবার সকাল ১০টার দিকে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, শুক্রবার সকালে তাঁঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন গাজীপুর মহানগরীর ছোট দেওড়া এলাকার নুরুল ইসলামের ছেলে আবু নাঈম (২৮) ও মহানগরীর শান্তি পল্লি গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. আশরাফ (৩০)।
জেল সুপার সুব্রত কুমার আরো জানান, কারা অভ্যন্তরে ময়লা পরিষ্কার করার জন্য গাজীপুর সিটি করপোরেশনের গাড়ি প্রবেশ করার সময় কর্তব্যরত কারারক্ষীরা গাড়িটি তল্লাশি করেন। এ সময় গাড়ির ডেস্ক কভারের নিচ থেকে ২২ ইঞ্চি লম্বা লোহার তৈরি দুটি দা, ১০ ইঞ্চি লম্বা চাকু, একটি মোবাইল ফোন, একটি ইয়ারফোন এবং কালো স্কচটেপে প্যাঁচানো ২৫০ গ্রাম গাঁজার দুটি বল জব্দ করা হয়। পরে তাঁদের আটক করে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার অফিসার্স ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন বলেন, ‘গতকাল শুক্রবার সকালে ময়লা-আবর্জনা আনতে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ঢুকছিল গাজীপুর সিটি করপোরেশনের ডাম্প ট্রাক। এ সময় গাড়িটি তল্লাশি করে কারারক্ষীরা দুজনকে আটক করে। পরে কারা কর্তৃপক্ষ ওই দুজনকে আমাদের কাছে হস্তান্তর করেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories